• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২

চুয়াডাঙ্গায় সারের ৪৫ ডি’লা’রের মধ্যে ৪২ জনই দলীয় লোক, অ’ভি’যো’গ দুই এমপির

notuntimes / ১৩ Time View
Update : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গায় নিয়োগ পাওয়া ৪৫ জন সারের ডিলারের মধ্যে ৪২ জনই বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ উঠেছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন দুই সংসদ সদস্য। সম্মেলনে উল্লেখ করা হয়, জেলার চারটি উপজেলায় নতুন করে ৪৫ জন জনকে বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৪২ জনকেই নিয়োগ দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। যার মধ্যে অধিকাংশই স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতা। রয়েছে নেতার স্ত্রী বা স্বজনরাও। এমনকি এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত লোকজনও। কিছু স্থানে হয়েছে আর্থিক লেনদেন।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, এবার সার ডিলার নিয়োগে বিগত সময়ের অনিয়মের সকল রেকর্ড ভেঙেছে। এর আগে যারা সার ডিলার ছিলেন তারা তৎকালীন সরকারের কোন বড় পদধারী ছিলেন না। এখন এমন দলীয়করণ করা হবে বলেই তড়িঘড়ি করে নীতিমালা পরিবর্তন করা হয়েছে। যাতে করে জনপ্রতিনিধিদের বাইরে রেখেই প্রশাসনের কর্মকর্তারা ইচ্ছামতো দলীয়করণ বা সরকারিকরণের অসদুপায়ের উপায় অবলম্বন করতে পারেন।এরপর চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমীন বলেন, এবার যারা সার ডিলার নিয়োগ পেয়েছেন তারা কেউই ব্যবসায়ী নন। নথিপত্র খুঁজলে দেখা যাবে এবারই নতুন করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। কেউ কেউ তো রাজনৈতিক দলের নেতার স্ত্রী ও ছেলে। গোটা জেলায় এভাবেই সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এ দলীয়করণে নিয়োগ কমিটির প্রধান জেলা প্রশাসক যেমন দায়ী, রাজনৈতিক দলের নেতারাও দায়ী। এখানে জেলা প্রশাসক দলীয় দায়িত্ব পালনের উদ্দেশ্যে, দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন কাজ করেছেন।

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, জীবননগর উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান, চুয়াডাঙ্গা পৌর আমীর হাসিবুল ইসলাম ও সেক্রেটারি মোস্তফা কামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!