• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতা চলাকালীন অ”সুস্থ হ‌য়ে জামায়া‌তের আমীরের মৃ ত্যু  

notuntimes / ৩৪৭ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

কু‌ষ্টিয়া-৩(সদর) আসনে জামায়াতের সংসদ সদস‌্য(এম‌পি) প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে  বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হ‌য়ে প‌ড়েন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

আজ র‌বিবার বি‌কেল চারটার দি‌কে এই ঘটনা ঘ‌টে। হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মিন আজ‌কের প‌ত্রিকা‌কে মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। মাওলানা আবুল হা‌শেম পোড়াদহ ডি‌গ্রি ক‌লে‌জের শিক্ষক ছি‌লেন।

তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসে‌ছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমীর এনামুল হক ব‌লেন,আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে

বিকেল সা‌ড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ ক‌রে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা।

ডা: মান্নান হার্ট এন্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা: আব্দুল মো‌মেন ব‌লেন,হস‌পিটা‌লে আসার আগেই আমীর সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নি নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না।

এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!