• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
অ’প’হ’র’ণ নয় আ’ত্ম’গো’পনে সেই শিবির নে’তা, উ’দ্ধা’রের পর থা’নায় ধ’র্ষ’ন মা’ম’লা  সী’মান্তে বি’এ’সএ’ফের গু”লি”তে বাংলাদেশি নি”হ”ত রামপাল থেকে অ”স্ত্র”সহ সুন্দরবনে দস‍্যুদের অ”স্ত্র স’র’ব’রাহকা’রী সবুর গ্রে”ফ”তা”র  ছাত্রশিবিরের কে’ন্দ্রীয় সহকারী আ’ন্তর্জাতিক সম্পাদক জিসান প্র’ধা’ন নি”খোঁ’জ শী’র্ষ স’ন্ত্রা’সী ‘কা’ইল্যা পলাশ’ গু’লি’বি’দ্ধ এবার যশোর আদ্-দ্বীন মেডিকেলে অবহেলায় রোগী মৃ”ত্যু”র অ’ভি’যোগ, তুলকালাম একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ প’রি’দর্শনে ভেড়ামারা কলেজের অ’ধ্যক্ষ বাগেরহাটের রামপালে বিএনপি’র নেতৃবৃন্দদের নামে মি”থ্যা মা’ম’লা প্র’ত্যা’হারের দা’বি’তে বি’ক্ষো’ভ দোকানপাট-শপিংমল খো’লা রাখা নিয়ে নতুন সি’দ্ধা’ন্ত আ’ধি’প’ত্য বি’স্তা’র’কে কে’ন্দ্র বিএনপি-জামায়াতের ধা’ও’য়া-পা’ল্টা ধা’ওয়া, ক’ক’টে’ল বি’স্ফো’র’ণ

কা’রা’ভো’গ শে’ষে ভা’র’ত থেকে দে’শে ফি’রলেন ৯১ জেলে

notuntimes / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৯১ জেলে

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক|| ভারতের কারাগার থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা ৯১ জন বাংলাদেশি জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন সদরদপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কামরুজ্জামান জানান, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে। পরে তাদের ভারতের কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক প্রচেষ্টা এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটগুলো দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত ৭ জুন ২০২৬ (রোববার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি ফিশিং বোট গ্রহণ করা হয়।
দেশে ফিরে আসা জেলেদের বাড়ি চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলায়। দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে পেয়ে জেলেরা যেমন আনন্দিত, তেমনি তাদের পরিবারের সদস্যদের মাঝেও স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!