• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

গাংনী ও দৌলতপুর উপজেলার মানুষের চরম দুর্ভোগ:তিন বছরেও কাজে আসছে না মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সাড়ে ৭ কোটি টাকার সেতু 

notuntimes / ৩৯৪ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মেহেরপুরের গাংনী ও দৌলতপুর উপজেলার মানুষের দুর্ভোগ বাড়ছে। মাথাভাঙ্গা নদীর ওপর নির্মিত সাড়ে ৭ কোটি টাকার সেতুটি তিন বছরেও কাজে আসছে না।

ফলে দুর্ভোগ কাটছে না স্থানীয়দের। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্টদের গাফিলতির কারণে দুর্ভোগ কমছে না এলাকার মানুষের। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বলছে, জমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়কের কাজ।

দৌলতপুর ও গাংনী উপজেলার মানুষের দুর্ভোগ কমাতে ২০২৩ সালে মাথাভাঙ্গা নদীতে ৭৫ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করে এলজিইডি। কিন্তু সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছেন না বাসিন্দারা।

এলেকাবাসীরা বলেছেন,তিন বছর ধরে পড়ে আছে সেতুটি। দৌলতপুর অংশে নামমাত্র সংযোগ সড়ক নির্মাণ হলেও তা ভেঙে গেছে। এ জন্য সেতুটি ব্যবহার করতে পারছেন না তাঁরা। পণ্য পরিবহনে ঘুরতে হয় অনেক পথ।

এলজিইডি বলছে, ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে সংযোগ সড়ক নির্মাণের কাজ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে আলোচনা চলছে বলে জানান এই প্রকৌশলী।

মেহেরপুরের গাংনী উপজেলা প্রকৌশলী রোকুনজ্জামান বলেন, ‘গাংনী উপজেলাধীন বেতবাড়িয়া মধুগাড়ি মাথাভাঙ্গা নদীর ওপর ৭৫ মিটারের ব্রিজ নির্মাণ করা হয়েছিল বেশ কয়েক বছর আগে। জমি সংক্রান্ত জটিলতার কারণে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি নাই। এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!