• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রাহক তালিকা বাতিলের দা’বি’তে ইউএনও কা’র্যাল’য়ে ভা’ঙ’চুর কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আ’গু’ন দেয়ার অ’ভি’যো’গ ছা’ত্রলী’গের বি’রু’দ্ধে কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা BATB workers in Kushtia demand permanent jobs, threaten nationwide blockade ৩৬ জুলাই গ’ণ’অ’ভ্যু’ত্থা’ন দি’ব’স উ’প’ল’ক্ষে কুষ্টিয়ায় আইনজীবী স’মা’বে’শ কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সা’ফ’ল্যের ধারাবাহিকতা অ’ব্যা’হ’ত চাকরি স্থা’য়ীক’রণের দা’বি’তে বিএটিবি শ্রমিকদের সং’বা’দ স’ম্মে’ল’ন, ক’ঠো’র ক’র্ম’সূ’চির হুঁ’শি’য়া’রি থানার ভেতর সিআইডি কর্ম’কর্তা’কে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র  কুষ্টিয়া সদর উপজেলায় চলতি বছরের উ’ন্ন’য়ন প্র’ক’ল্পে নতুন গ’তি, জ’নক’ল্যা’ণমূলক কাজে প্রশং’সি’ত উপজেলা প্রকৌশলী রোশান আহমেদ

থানার ভেতর সিআইডি কর্ম’কর্তা’কে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র 

notuntimes / ৪৭ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

থানার ভেতর সিআইডি কর্মকর্তাকে থা’প্প’ড়, বিএনপি নে’তা গ্রে’প্তা’র

দিনাজপুর কোতয়ালী থানায় দায়িত্ব পালনকালে এক সিআইডি পরিদর্শককে গালিগালাজ, থাপ্পড় ও হত্যার হুমকি দেয়ার অভিযোগে জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মজিবর রহমান মজিবকে (৫৬) আটক করেছে পুলিশ। এ ঘটনায় রোববার (৯ আগস্ট) রাতে ভুক্তভুগী সিআইডি পরিদর্শক (নি.) বাদী হয়ে কোতয়ালী থানা মামলা দায়ের করেন। এ ঘটনায় আরও দুই অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান কোতয়ালী থানায় যান। পরে রাত ৯টা ৩৮ মিনিটের দিকে থানার ওসি কক্ষের সামনে গেলে এক ব্যক্তি তার কাছে ওসি কোথায় আছেন জানতে চান। ওই সময় তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে জানান, তিনি একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা তিনি জানেন না।

অভিযোগ অনুযায়ী, এ সময় ওই ব্যক্তি তার ওপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে সঙ্গে থাকা আরও দুই ব্যক্তির উসকানিতে অভিযুক্ত মজিবর রহমান তার ডান গালে সজোরে থাপ্পড় মারেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় থানার ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই মো. মানিক রানা, এসআই মো. মমিনুর রহমান ও কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তারা নওয়াবুর রহমানের পরিচয় জানালে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে তাকে ও পুলিশ পরিবারকে উদ্দেশ্য করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযুক্ত মজিবর রহমানকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমান জানান, ঘটনার পর তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। চিকিৎসা গ্রহণ এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে মামলা দায়ের করা হয়েছে। মামলার সঙ্গে চিকিৎসাপত্রের মূল কপি এবং ঘটনার ভিডিও ফুটেজ সম্বলিত একটি পেনড্রাইভ সংযুক্ত করা হয়েছে।

থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!