• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়া ১৭ নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর উ’দ্যাে’গে ফ্রী মেডিকেল ক্যাম্প অ’নু’ষ্ঠি’ত  দৌলতপুর সী’মা’ন্তে পু’শ’ইন ও চো’রা’চা’লান ঠে’কাতে বিজিবির জ’নস’চেতনতা’মূ’ল’ক কা’র্য’ক্র’ম বাগেরহাটে জা’ল টা’কা, দে’শীয় অ”স্ত্র ও মা’দ’ক সহ যৌ’থ অ’ভি’যা’নে গ্রে’ফ’তা’র- ১১ ঈদে মিলাদুন্নবী উ’প’ল’ক্ষে পে’শা’জী’বী পরিষদের মিলাদ মা’হ’ফি’ল ফে’সবুকে ফাঁ’দ পে’তে অ’ন’লা’ইন জু’য়া, ‘সু’পার এ’জে’ন্ট’ গ্রে’প্তা’র বাইপাসে গড়াই পরিবহনের নি’চে পড়ে প্রা’ন গে’ল গৃ’হ’ব’ধূর বাইপাসে গড়াই পরিবহনের নিচে পড়ে প্রা’ন গে’ল গৃ’হ’ব’ধূর  নির্বাচনে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে ফজলুর রহমানকে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার আহ্বান দৌলতপুরে মা’দ’ক ব্যবসাকে কে’ন্দ্র করে প্র’তিপ’ক্ষের হাম’লা’য় বিএনপি কর্মী আ’হত ১১৫ বছর ব’য়’সী আব্দুল বারীর পাশে দাঁড়ালেন ওয়ালটনের বি’ক্র’য় বিভাগের প্রধান

বাগেরহাটে জা’ল টা’কা, দে’শীয় অ”স্ত্র ও মা’দ’ক সহ যৌ’থ অ’ভি’যা’নে গ্রে’ফ’তা’র- ১১

notuntimes / ৩৭ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বাগেরহাটে জাল টাকা, দেশীয় অস্ত্র ও মাদক সহ যৌথ অভিযানে গ্রেফতার- ১১

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক || বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা, চোলাই মদ, ছুরি এবং জাল টাকার নোট উদ্ধার করা হয়েছে। পৃথক এসব অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে তারা।

বুধবার বিকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।

পুলিশ জানায়, বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় বুধবার সকাল থেকে

জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে এলাকার বিভিন্ন পথ ব্লকেড করে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা, যার ওজন ২০০ গ্রাম, ৪ লিটার চোলাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।

অপরদিকে জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.) এর মাজার এলাকায় পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা জাল নোটগুলোর প্রতিটির মূল্য ১ হাজার টাকা।

জাল টাকা সংক্রান্ত মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলো, পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।

 অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!