• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী স’ভা

notuntimes / ৪৮২ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী সভা

এ এইচ নান্টু, নিজস্ব প্রতিবেদক॥

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলামের আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা সভা শুরু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষ প্রতীক প্রচারণায় অংশ নেন। বাশতলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুল্লাহ আজমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অথিতির বক্তব্য দেন বিএনপি দলীয় মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক জেলা জজ শেখ জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট বোরহান খান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, সাবেক যুুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, ফকির শাহাদাৎ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টে সহ সাংগঠনিক সম্পাদক সুব্রত মজুমদার, যুবদলের সভাপতি মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। সভায় বাশতলী ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক নারীপুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অথিতির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, বাগেরহাট-৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকবে এবং প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!