• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
নে”শা’র টা’কা না পেয়ে মা’কে গ”লা কে”টে হ”ত্যা’র অ’ভি’যো’গ, ছেলে আ’ট’ক বালুবোঝাই ট্রাক ও বাসের সং’ঘ’র্ষে অন্তত ১৪ জন নি”হ”ত কুমিল্লায় ৯ মাসে ১১১ খু”ন, ধ”র্ষ”ণ ১৩৯ নি’রাপ’ত্তা নিয়ে উ’দ্বে’গ ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় হা’ম ও ডে’ঙ্গুতে ৫৯ রোগী ভ’র্তি:চলতি বছরে হামের উ’প’সর্গ নিয়ে ১৭ জনের মৃ”ত্যু, ডেঙ্গুতে ৪ জন   লালন সাঁইয়ের আখড়াবাড়ি থেকে বো”মা উ’দ্ধা’র চা’র্জ’শি’ট দেয়নি পুলিশ বি’চা’র শুরুর অপেক্ষা কা’লো তা’লি’কা’ভু’ক্ত প্র’তি’ষ্ঠা’ন পে’ল সা’রের ডিলা’রশিপ ৮-১০ লা’খে যুব উন্নয়নের প্র’শ্ন”ফাঁ’স, গ্রে’প্তা’র ৭ জনের ৫ জনই স’র”কা’রি ক’র্ম’চারী রাবি শিক্ষার্থীর গাড়ির ধা’ক্কা’য় রিকশাচালক নি”হ”ত, আ’হ’ত ২ ১১ দলের লং মার্চের ৭ দ’ফা দা’বি কোটি মানুষের প্রা’ণের দা’বি: কুষ্টিয়ায় লংমার্চে সভাস্থল প’রি’দর্শনে -মোবারক হোসাইন

তিতাস আহম্মেদঃ

বিত্তিপাড়া বাজারে আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা: মাদক ও অপরাধ দমনে পুলিশের কঠোর হুঁশিয়ারি

notuntimes / ৬১৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

বিত্তিপাড়া বাজারে আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা: মাদক ও অপরাধ দমনে পুলিশের কঠোর হুঁশিয়ারি

তিতাস আহম্মেদঃ কুষ্টিয়ার ইবি থানাধীন বিত্তিপাড়া বাজারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি বিকেলে ৩ঘটিকার সময় ১০ নং উজানগ্রাম ইউনিয়ন চত্বরে বিত্তিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সাধু বিপ্লব হোসেনের সঞ্চালনায় ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এস এম আকমল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা,বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, উজানগ্রাম ইউনিয়নের বিট পুলিশ কর্মকর্তা এস আই বিপ্লব হোসেন সহ বাজার ব্যবসায়ীরা ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ মাসুদ রানা বলেন, উজানগ্রাম ইউনিয়নের সামাজিক বিরোধের জের ধরেই অধিকাংশ সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। আমরা এই এলাকাকে মাদক মুক্ত করবই, তবে এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যেকোনো সমস্যায় আমাকে সরাসরি ফোন দেবেন।” তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণও অপরাধীকে আটক করতে পারবে, তবে কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই ইউনিয়নে অতি দ্রুত মাদক ও অপরাধ বিরোধী অভিযান পরিচালনা করা হবে।

সাধু বিপ্লব হোসেন বলেন, গ্রামের সামাজিকতার প্রভাব যেন বাজারের ব্যবসায়িক পরিবেশে না পড়ে। আমরা পুরো বাজারকে সিসি ক্যামেরার আওতায় এনেছি, যাতে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা হ্রাস পায়। বিত্তিপাড়া বাজারকে একটি আধুনিক মডেল বাজার হিসেবে গড়ে তোলা হবে।

মোজাম্মেল হক তাঁর বক্তব্যে সকল ব্যবসায়ীর সহযোগিতা কামনা করে বলেন, বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু কমিটির একার নয়, সকল ব্যবসায়ী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আদর্শ বাজার গড়তে চাই।

উক্ত সভায় স্থানীয় বাজারের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সাথে একাত্মতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!