• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ট্রাকের পে’ছ’নে বা’সের ধা’ক্কা’য় নি”হ”ত ৩ কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি আট শ’র্তে শ’হী’দ আবরার ফাহাদ স্টেডিয়াম ব’রা’দ্দ দিল প্রশাসন, জিলা স্কুল মাঠেই অনড় জামায়াত  হাসপাতালে ঢু’কে স্বে’চ্ছা’সেব’ক দ’ল নে’তা’কে পে’টা’লে’ন ছা’ত্র’দ’ল নে’তা কো’টিপ’তি ছেলের ফ্ল্যাটে জা’য়’গা হ’য়’নি বৃ’দ্ধ মা’য়ে’র, মি’লল প”চ”ন ধ’রা ম”র’দে’হ স্বা’মী’র এক থা’প্প’ড়ে প্রা’ণ গে’ল গৃ’হ’ব’ধূ’র গাংনীতে মোটরের সু’ইচ দি’তে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্টে না’রী’র মৃ”ত্যু আমার মৃ”ত্যু”র জন্য ইউএনও দা”য়ী’ লি’খে ফেসবুকে পো’স্ট, প্র’ত্যা’হা’র এসিল্যান্ড স্বামীর ভাড়া বা’সা থেকে কুবি শি’ক্ষা’র্থীর ঝু’ল”ন্ত ম”র”দে”হ উ”দ্ধা’র মিরপুরে কাভার্ড ভ্যান-অটো রিক্সার সং’ঘ’র্ষে একজন নি’হ’ত

কুষ্টিয়ায় জামায়াতের লং’মা’র্চ’কে স্বা’গ’ত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মি’ছি’ল ও মোটরসাইকেল র‍্যা’লি

notuntimes / ৬৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চকে স্বাগত জানিয়ে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

তিতাস আহম্মেদ 

আগামী ৩১ অক্টোবর (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ‘ঢাকা টু কুষ্টিয়া’ লংমার্চ কর্মসূচীকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় মোটরসাইকেল র‍্যালি ও শোভাযাত্রা করেছে উজানগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামী।

২৭ অক্টোবর (মঙ্গবার) বিকেল ৩টায় উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মোটরসাইকেল র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিত্তিপাড়া বাজারে গিয়ে একটি মিছিলে রূপ নেয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিটি শেষ হয়।

র‍্যালি ও পরবর্তী সমাবেশে প্রধান নেতৃত্ব দেন উজানগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ হায়দার আলী মাষ্টার। এ সময় উজানগ্রাম ইউনিয়নের অন্যান্য জামায়াত নেতাকর্মী ও সর্বস্তরের সমর্থকরা এতে অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা কামাল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম পল্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, ওলামা সম্পাদক মাওলানা হুসাইন আহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুব সম্পাদক মোঃ শিপন আলী, পেশাজীবী বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ বাবুল হোসেন, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক ডাঃ আলিমুজ্জামান ঝন্টু এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আহাম্মদ আলী কলম।

এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর উজানগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ স্থানীয় সর্বস্তরের সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।

 

সমাবেশে ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে যাত্রা শুরু করে খুলনা-যশোর-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় বিশাল সমাপনী সমাবেশের মাধ্যমে জামায়াতের লংমার্চ সফলভাবে সম্পন্ন হবে। এই ঐতিহাসিক লংমার্চকে সাফল্যমণ্ডিত করতে এবং নেতাকর্মীদের সর্বাত্মক উজ্জীবিত রাখতেই উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে আজকের এই স্বাগত র‍্যালি ও মিছিলের আয়োজন করা হয়েছে।

নেতৃবৃন্দ এই লংমার্চকে সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।

পরিশেষে, বিত্তিপাড়া বাজারে সংক্ষিপ্ত মিছিল শেষে সভাপতি ও ইউনিয়ন আমীর হায়দার আলী মাষ্টারের সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!