• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ স”ন্ত্রা”সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তিন দিনব্যা’পী প্রাথমিক চিকিৎসা প্র’শি’ক্ষ’ণ স’ম্প’ন্ন সার না পে’য়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থা’প্প’ড় পরীক্ষা চ’লা’কালে শ’র্ট’সা’র্কিট থেকে শ্রে’ণিক’ক্ষে আ”গু”ন, অ’ল্পের জন্য র”ক্ষা পেল শি’শু’রা জুলাই আ’ন্দো’ল:নের মা’ম’লা’র আসামি গ্রে’প্তা’র ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্র’তিষ্ঠা’বার্ষি’কী উ’পল’ক্ষে নানা ক’র্ম’সূচি পা’ল’ন মালয়েশিয়া থেকে ১০ হা’জা’র রো’হি’ঙ্গা পু’ন’র্বা’সনের ঘো’ষ’ণা ‘ভি’ত্তি’হী’ন’ বলল তুরস্ক টানা দ্বিতীয় মৌসুমে গোল্ডেন বুট বুঝে পেলেন মেসি ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক ছা’ত্রদ’লে’র নতুন ক’মি’টি’তে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বি’ত’র্ক

শীর্ষ স”ন্ত্রা”সী সুইডেন আসলাম গ্রে’প্তা’র

notuntimes / ৩৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

দেশত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার রাতে তাকে গ্রপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার পর সুইডেন আসলামকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, তেজগাঁও থানার একটি মামলায় সুইডেন আসলামকে তারা গ্রেপ্তার করে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করে। মামলাটি এখন ডিবি তদন্ত করছে।

জানা গেছে, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

সুইডেন আসলাম ২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হন। দীর্ঘ ২৭ বছর পর ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে জামিনে মুক্তি পান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে নয়টিই হত্যা মামলা বলে জানা গেছে। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজা হয়েছিল তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!