• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম:
র’ণ’ক্ষে’ত্র দিল্লি, ব’ন্ধ ইন্টারনেট গাংনী এ’তিমখানা থেকে শিক্ষার্থীর ম’র’দে’হ উ’দ্ধার, ত’দ’ন্তে নেমেছে পুলিশ  ইতিহাসের প্রথম দল হিসেবে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন জেলাবাসী হঠাৎ পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়, জল্পনা-গুজবে উদ্বিগ্ন সাধারণ মানুষ কুষ্টিয়ার কুমারখালীতে মেয়র পদপ্রার্থী ও যুবদল নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদে সংবাদ স’ম্মে’ল’ন অনুষ্ঠিত মিরপুরে এক রাতে ৩টি রাইস মিলের ৫টি বৈদ্যুতিক মিটার চু”রি, বি’কাশে টা’কা দাবী মানুষের কষ্টের কথা বিবেচনা করেই রাস্তায় ফেলা হচ্ছে ইট, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশিদুল ইসলাম সোহাগ  ফিফা বিশ্বকাপকে ঘিরে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ কুষ্টিয়া ক্রিকেটের সোনালি সেকাল: একটি ছবিতে জীবন্ত ইতিহাস

আ, লীগ আমলের ১০ হাজার বৈধ আ’গ্নে’য়া’স্ত্র পড়েনি জমা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

notuntimes / ৩৫১ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

আওয়ামী লীগ সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সরকার সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাতে ১০ হাজারের বেশি অস্ত্র জমা পড়েনি বলে তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কারা, যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কি না—আইন অনুসারে তা যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই করার পর যাদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে, তাদের লাইসেন্স আমরা বহাল রাখবো। আবার দেখা যাবে যাদের লাইসেন্স দেওয়া ঠিক হয়নি বা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়নি বা যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশে লাইসেন্স পেয়েছে, সেসব ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে সেসব লাইসেন্সের অধীনে কোনো অস্ত্র থাকলে সেগুলোও বাজেয়াপ্ত করা হবে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কতগুলো লাইসেন্স, কতগুলো লাইসেন্সধারী অস্ত্র আছে, তার পরিসংখ্যান তৈরি করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জমা না দেওয়া ১০ হাজার বৈধ অস্ত্র আইনানুগভাবে ‘অবৈধ’ হয়ে গেছে। সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। সেগুলোর ব্যাপারে মামলাও করা যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতগুলো মামলা হয়েছে তা দেখে আমরা এগুলো রেগুলার করবো।

পুলিশের সব পর্যায়েই যে জনবলের অভাব আছে সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দুই হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেখানে জরুরি ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!