কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন শরীফ উদ্দিন জুয়েল
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল ।
বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় শরীফ উদ্দিন জুয়েলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।
দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত শরীফ উদ্দিন জুয়েলের বর্তমানে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন।
বিশেষ করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে দলীয় সূত্রে জানা যায়।
দলীয় নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে তার অন্তর্ভুক্তি দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি।
নতুন দায়িত্ব পাওয়ার পর শরীফ উদ্দিন জুয়েলের অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।
তিনি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের পরপর দুবারের নির্বাচিত আহ্বায়ক গত ১৭ বছরে আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও একাধিকবার কারাবরণের শিকার হয়েছেন। এ যুবনেতার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে মামলা হয়েছে ৩১৭টির বেশি।
শরীফ উদ্দিন জুয়েল তিনি কুষ্টিয়া দৌলতপুরের কৃতি সন্তান দৌলতপুর এলাকার মানুষের কাছে একজন ত্যাগী ও জনদরদী নেতা হিসেবে পরিচিত। তাঁর রাজনৈতিক কার্যক্রম ও ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে।